ব্রেকিং

x

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ণ |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
সংগৃহীত ছবি

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসাধীন আহতদের দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি আন্দোলনে আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সফিকুর রহমান, উপ-পরিচালক ডা: মো: খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডা: আশ্রাফুল আলম, ডা: আব্দুর রহমান ও ডা: আ: সামাদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সাংবাদিকদের বলেন, তাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হবো। ছাত্র আন্দোলনে আহত-নিহতদের হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতের পুনর্বাসনে যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তা করবে। তিনি মিডিয়ার প্রতিনিধিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এর জন্য মন্ত্রণালয় একটি সেল খোলার কথাও জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, জাতির শ্রেষ্ঠ তরুণদের নিয়ে এখনই ভাবতে হবে। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ যেমন ভোলা যায় না, তেমনি ২০২৪ এর নতুন বাংলাদেশের স্মৃতি মুছে ফেলা যাবে না। যে সকল তরুণ নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। তারা সুস্থ্য না হলে, পুনর্বাসিত না হলে, আমরা ভালো থাকবো না।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com