ব্রেকিং

x

শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ |

শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
ফাইল ছবি

শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ২০ আগস্ট বিকালে শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে রাজমহল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহব্বায়ক বেলাল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠান মালায় ভাচুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কার্যনিবাহীর্ কমিটির সদস্য আলহাজ হাজী মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার এর সভাপতি জি এম এ মুক্তাদির রাজু, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আহমদ আহাদ।

এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালিক তালুকদার ও শিমুল আহমদ তৈয়ব সঞ্চালনায় আরো বক্তব্য দেন রুমেল খান ও এম এ রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় পাঁচশতাধিক নেতাকমীর্ অংশনেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com