ব্রেকিং

x

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাটে বিশেষ ছাড়

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | ৫:৩২ অপরাহ্ণ |

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাটে বিশেষ ছাড়

দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। সম্প্রতি এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি হয়েছে।

জেবিএস হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেবিএস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদের দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরো সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ। জেবিএস হোল্ডিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক।

অনুষ্ঠানে আরো ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল। জেবিএস হোল্ডিংস লিমিটেডের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং মো. বেলায়েত হোসেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য জীবনধারাভিত্তিক মানসম্মত সেবা ও আর্থিক সমাধান দেয়ার প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এতে গ্রাহকদের আবাসনসংক্রান্ত স্বপ্ন পূরণে সহায়তা মিলবে বলে জানানো হয়।

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com