ব্রেকিং

x

সাউথইস্ট ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | ৬:৫১ অপরাহ্ণ |

সাউথইস্ট ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ

নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের (ক্যাশ) জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এবং ব্যাংকের নিজস্ব রিসোর্স পার্সনগণ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর বিলকিস জাহান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং ইনস্টিটিউট সায়মা বানু উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com