মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি চট্টগ্রামে ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
ব্যাংকের ক্যাশ অফিসারদের জাল নোট সনাক্তকরণ এবং ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫’ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে মোট ৬১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম রিজিয়নের এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন্স কন্ট্রোল ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আকতার। অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।
Development by: webnewsdesign.com