ব্রেকিং

x

নন-লাইফ বীমার ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ |

নন-লাইফ বীমার ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত

দেশের সব নন-লাইফ বীমা কোম্পানির ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই স্থগিতাদেশ।

স্থগিতাদেশের ফলে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো এজেন্ট কমিশন প্রদান সম্ভব হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগ ব্যতীত সব উন্নয়ন কর্মকর্তাকে কোম্পানির নির্ধারিত পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে।

আইডিআরএ জানিয়েছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সুপারিশের প্রেক্ষিতে এবং নন-লাইফ বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ ও বীমা খাতের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সব নন-লাইফ বীমা কোম্পানিকে এ সার্কুলারের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে কোন নন-লাইফ কোম্পানির ব্যক্তি এজেন্ট কার্যকর থাকবে না এবং কোনো কমিশন বা পারিশ্রমিক প্রদান করা যাবে না। উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতাদি কোম্পানির নির্ধারিত পে-স্কেল অনুযায়ী প্রদান করতে হবে এবং তা সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

তবে ব্যাংকাস্যুরেন্স ও ইন্স্যুরটেক পরিচালনাকারীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com