ব্রেকিং

x

প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ |

প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস

প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. লুৎফর রহমান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com