বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিভিন্ন পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে চার কর্মকর্তা কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহুল তালুকদার বুধবার (২৮ জানুয়ারি) নোটিশ পাঠান।
এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং প্রশাসন সদস্য মো. ফজলুল হককে বিবাদী করা হয়েছে।নোটিশে বলা হয়েছে, কর্মচারী চাকরি প্রবিধানমালা–২০২১ সংশোধন না করে বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম গ্রহণ কেন অসাংবিধানিক হবে না এবং আদালত অবমাননার শামিল হবে না, তা ব্যাখ্যা করতে হবে।
নোটিশ দিয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মুরশীদুল মুসলীম, এক্সিকিউটিভ অফিসার মো. দেলোয়ার হোসেইন ভূইয়া, এক্সিকিউটিভ অফিসার কাজী আব্দুল জাহিদ এবং জুনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম।
আইডিআরএর পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেছেন, আইডিআরএ নোটিশের জবাব দেবে।
Development by: webnewsdesign.com