ব্রেকিং

x

সংসদ নির্বাচনে ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৩:৫৩ অপরাহ্ণ |

সংসদ নির্বাচনে ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, শতভাগ সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে উল্লেখ করেন তিনি।

আখতার আহমেদ সবাইকে অপতথ্য ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত যে নীতিমালা জারি করা হয়েছিল, তা শিগগিরই প্রত্যাহার করা হবে। পাশাপাশি সংশোধিত আইনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সংযোজন ও বিয়োজন করা হচ্ছে।

ভোট গণনা প্রসঙ্গে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালটের ভোট গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না। দ্রুত ও স্বচ্ছভাবে ফলাফল প্রকাশে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com