ব্রেকিং

x

রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:২০ অপরাহ্ণ |

রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ এক সার্কুলারের মাধ্যমে এ সময়সূচি ঘোষণা করে।

সার্কুলারে জানানো হয়, দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এসময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই বিরতির সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখতে হবে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংক এই সময়সূচিতে পরিবর্তন আনে।

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় আগেভাগেই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময় আগের নিয়মে ফিরে যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com