ব্রেকিং

x

প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মনজুর মফিজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৩:১৭ অপরাহ্ণ |

প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মনজুর মফিজ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রিমিয়ার ব্যাংক পিএলসির বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকতটির ৩৩১তম পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ কার্যকর করা হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৩.৯২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৪.২১ শতাংশ শেয়ার রয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com