দুর্বল ব্যাংকের একীভূতকরণ ও ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয়ে গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কারণে বাংলাদেশ ব্যাংক তিন কর্মকর্তাকে শোকজ করেছে। নোটিশের জবাব আগামী ১০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
শোকজপ্রাপ্তরা হলেন– নওশাদ মোস্তফা (নীল দলের সাধারণ সম্পাদক), একেএম মাসুম বিল্লাহ (ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি) ও গোলাম মোস্তফা শ্রাবণ (সাধারণ সম্পাদক)।
জাতীয় সংসদ নির্বাচনের এক কর্মদিবস পর গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে এই তিন কর্মকর্তা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, দুর্বল ব্যাংক একীভূতকরণ এবং ব্যাংক রেজল্যুশন নিয়ে বক্তব্য রাখা হয়। কর্মকর্তারা বলেন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের জন্য হওয়া উচিত, ব্যক্তির জন্য নয়।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, নির্বাচনের পর কিছু পক্ষ ইচ্ছে করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। নিয়মবিরুদ্ধ কর্মকাণ্ডের ক্ষেত্রে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com