ব্রেকিং

x

জেনিথ ইসলামী লাইফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | ২:৪২ অপরাহ্ণ |

জেনিথ ইসলামী লাইফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল গনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এস. এম. নুরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাতে কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com