ব্রেকিং

x

নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

বুধবার, ১১ মার্চ ২০২৬ | ৩:১৫ অপরাহ্ণ |

নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) রাজধানীর কাওরান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান কার্যালয়ের নারী কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য দেন কেন্দ্রীয় অবলিখন বিভাগের এভিপি ফরিদা বেগম লিটা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, এইচআরডি প্রধান মো. এনামুল হক এবং তাকাফুল বীমার কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।

ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস বলেন, সমাজের সবক্ষেত্রে উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীর সহযোগিতা ছাড়া ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ন্যাশনাল লাইফে নারীদের জন্য কর্মবান্ধব পরিবেশ রয়েছে এবং প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক নারী কর্মী কাজ করছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com