ব্রেকিং

x

উত্তরা ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে বিল সংগ্রহের চুক্তি

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ৩:৫৩ অপরাহ্ণ |

উত্তরা ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে বিল সংগ্রহের চুক্তি

উত্তরা ব্যাংক পিএলসি ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর তিতাস গ্যাস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম ও উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় গ্রাহকদের কাছ থেকে গ্যাস বিল সংগ্রহ করবে ব্যাংকটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (হিসাব) মো. মহিউদ্দিন মোল্লা এবং উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন পাশা খান; মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও মোছা. রীনা সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com