ব্রেকিং

x

ডিজেলচালিত বাস ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ৪:১৩ অপরাহ্ণ |

ডিজেলচালিত বাস ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া সমন্বয় আজ থেকেই কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা রুটে চলাচলকারী ৫২ সিটের বাস, ডিটিসি বাস এবং মিনিবাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া সমন্বয় করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সরকার দীর্ঘ সময় ধরে দাম না বাড়ানোর চেষ্টা করেছিল। তবে পরবর্তীতে লিটারে প্রায় ১৫ টাকা সমন্বয় করা হয়েছে, যার প্রভাব পরিবহন খাতে পড়ায় ভাড়া সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়।তিনি আরও বলেন, এটি মূলত ভাড়া বৃদ্ধি নয়, বরং জ্বালানি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমন্বয়মূলক সিদ্ধান্ত।

এর আগে, গত ২২ এপ্রিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন বাস ভাড়া নির্ধারণ নিয়ে সচিবালয়ে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হলেও সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে নতুন ভাড়া কাঠামো ঘোষণা করা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com