মিনিটে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ২০২৫ সালে ৩,৯৩১ কোটি টাকার বিশাল লোকসান গুনেছে।
ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় এই লোকসানের পরিমাণ ২৮ শতাংশ বেড়েছে। এই বড় অংকের লোকসানের ফলে ব্যাংকটির নিট সম্পদ মূল্য আরও ঋণাত্মক হয়ে পড়েছে।
বর্তমানে প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ১০৮.৫১ টাকায়।
ব্যাংকটির এই বিপর্যয়ের পেছনে মূলত নিট সুদ আয়ের বিশাল ঘাটতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণকে দায়ী করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, জনতা ব্যাংকের নিট সুদ আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ৫,৯০৩ কোটি টাকা। এছাড়া ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮০০ কোটি টাকা। ২০২৫ সাল শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে ১৬৯.৯০ টাকায় দাঁড়িয়েছে।
Development by: webnewsdesign.com