ব্রেকিং

x

প্রথম প্রান্তিকে মুনাফা অর্ধেকে নেমেছে অগ্রণী ইন্স্যুরেন্সের

সোমবার, ১১ মে ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ |

প্রথম প্রান্তিকে মুনাফা অর্ধেকে নেমেছে অগ্রণী ইন্স্যুরেন্সের

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা অর্ধেকে নেমেছে বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের। আলোচিত তিন মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৩৩ পয়সা। শতকরা হিসাবে বছরের ব্যবধানে তিন মাসের মুনাফা কমার হার ৪৮ শতাংশের বেশি।

 

অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়।

সার সংক্ষেপ অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ধনাত্মক ৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৯ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে মুনাফা তলানীতে নামায় বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। অর্থাৎ আলোচিত বছরে বিনিয়োগকারীরা লভ্যাংশ বঞ্চিত হয়েছেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com