ব্রেকিং

x

বীমা খাত নিয়ে বিআইপিডির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শনিবার, ১৬ মে ২০২৬ | ১২:১৯ অপরাহ্ণ |

বীমা খাত নিয়ে বিআইপিডির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) রাজধানীতে বনানীর প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে “প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বীমা খাতের তথ্যভিত্তিক পর্যালোচনা ও উত্তরণের উপায়” শীর্ষক এ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপিডির চেয়ারম্যান এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেন বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, ব্যাংকাস্যুরেন্স ও গবেষণা বিভাগের প্রধান নূরুল আলম এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. কায়কোবাদ।

 

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাদিয়া আফরিন মমি (এমবিএ, ব্যাংকিং ও বীমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। দ্বিতীয় হন মো. রাইছুল হক (ম্যানেজার, এজি অ্যাগ্রো ফুডস লিমিটেড) এবং তৃতীয় স্থান লাভ করেন আব্দুর রহমান সুলতান (ম্যানেজার, জেবি বোদা গ্রুপ)। এছাড়া চতুর্থ হন ড. সাবরিনা মনসুর (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ) এবং পঞ্চম স্থান অর্জন করেন মো. আব্দুল্লাহ আল কোরাইশ (এমএসসি ইঞ্জিনিয়ারিং, ডুয়েট)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা কামাল মুজেরীসহ কাউন্সিলের সদস্য এ কে এম এহসানুল হক ও মোস্তফা কামাল খান, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রতিযোগিতার বিজয়ী এবং আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, বই এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com