ব্রেকিং

x

ট্রেনের স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারে ভিড়

রবিবার, ২৪ মে ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ |

ট্রেনের স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারে ভিড়

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে আরও ১০ দিন আগে। তবে ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির নিয়ম রয়েছে। আর সেই টিকিটের জন্য শেষ সময়ে কাউন্টারে ভিড় জমিয়েছেন ঘরমুখো মানুষ।

রোববার (২৪ মে) দেশের প্রধান রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঘরমুখো মানুষের কেউ কেউ সেই কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন, আবার কেউ নিরাশ হয়েছেন।

স্টেশনের তিন নম্বর আন্তঃনগর কাউন্টার সামনে কথা হয় মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, অনেকক্ষণ কাউন্টারের সামনে দাঁড়িয়ে একটি স্ট্যান্ডিং টিকিট পেয়েছি। আমি অগ্নিবীণা এক্সপ্রেসে নরুন্দি যাবো।

তিনি বলেন, অনেক চেষ্টা করেও অনলাইন থেকে একটি টিকিটও কাটতে পারিনি। আর বাসের ভাড়া হয়েছে দ্বিগুণ। ফলে ট্রেনই ভরসা। একবার ট্রেনে চড়তে পারলে ঠিকই যেতে পারবো।

স্ট্যান্ডিং টিকিট না পেয়ে কিছুটা মন খারাপ করা আরিফ বলেন, পীরগঞ্জে যাবো। একতা এক্সপ্রেসের টিকিটের জন্য ৩০ মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু শেষ সময়েও পেলাম না। চেষ্টা করছি আরও কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা।

এদিকে রেলমন্ত্রী শেখ রবিউল আলম স্টেশন পরিদর্শনে এসে বলেন, যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। আমরা ৩২ হাজার মানুষকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষ্যে আরও ২৫ শতাংশ বৃদ্ধি করে ৪ হাজারের মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে। সেই একটু চ্যালেঞ্জিং।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com