সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব এবং কমিশনার মো. নাফিজ আল তারিককে ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (১১ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, তানভীর হাবিব রহমান, সিপিএ, নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাদের এই শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং কমিশনারবৃন্দ পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক কমিশনারবৃন্দকে কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট বাস্তবায়নের অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।লাইফস্টাইল আর্টিকেল
এ সময় সিএসইর ঢাকা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com