প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ৪০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন।
ভাইস-চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক, মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, হেড অব এডমিন এন্ড এইচ আর মেজর সাদাত মো. মুসা, পিএসসি (অব:), সিএফও শ্রী অমর কৃষ্ণ শীল, এফসিএ, কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএসসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।
সভায় ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
Development by: webnewsdesign.com