ব্রেকিং

x

লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

সোমবার, ২০ জুলাই ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ |

লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (১৯ জুলাই) ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৯ সেপ্টেম্বর ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com