প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৪৪তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক এম. এ. আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, এম. এ. মালেক, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি।
এছাড়া সভায় উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল, এফসিএ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মেজর (অব.) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com