ব্রেকিং

x

দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় সিঙ্গার বিডি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | ৭:২৯ অপরাহ্ণ |

দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় সিঙ্গার বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা কয়েকটি প্রান্তিক লোকসানের পর গত প্রান্তিকে মুনাফায় ফিরেছে বহুজাতিক এই হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৬ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট ক্যাশফ্লো ছিল ৫ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ১২ টাকা ৫২ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে শেয়ার প্রতি নিট দায় ছিল ২ টাকা ৫৫ পয়সা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com