ব্রেকিং

x

প্রকল্প বাস্তবায়নে সংসদীয় কমিটির তৎপরতা জরুরি: অর্থমন্ত্রী

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ |

প্রকল্প বাস্তবায়নে সংসদীয় কমিটির তৎপরতা জরুরি: অর্থমন্ত্রী

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নে সংসদীয় কমিটির তৎপরতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সব সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করতে হবে।

বৈঠকে সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেন যে, জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এই স্থায়ী কমিটি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

তিনি আরও বলেন, সংসদীয় কমিটির নিবিড় তদারকি পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বৈঠকে প্রথমে মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের সার্বিক কার্যাবলি নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য এবং পরিকল্পনা কমিশন ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com