ব্রেকিং

x

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ণ |

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ লক্ষ্যে ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানিটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পূরণ সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিচালন কাঠামো তৈরি করবে কোম্পানিটি।

এ জন্য আইপিডিসি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন করবে। পাশাপাশি একটি স্বতন্ত্র শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন, পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা এবং ইসলামি অর্থায়নের তহবিল আলাদাভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নীতিমালা ও অপারেশনাল ম্যানুয়াল বাস্তবায়নের পাশাপাশি পৃথক হিসাব ব্যবস্থাও চালু করবে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, নির্ধারিত সব শর্ত পূরণ করার পর ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চূড়ান্ত অনুমোদনের আবেদন করা হবে।

চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনা করবে আইপিডিসি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com