ব্রেকিং

x

এনভয় টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ |

এনভয় টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একই বৈঠকে কোম্পানির নাম এনভয় টেক্সটাইলস লিমিটেড থেকে পরিবর্তন করে এনভয় টেক্সটাইলস পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি আইনের শর্ত পরিপালনের অংশ হিসেবে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৮ টাকা ৪০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৮৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৩৩ পয়সা।

আগামী ৫ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com