ব্রেকিং

x

১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল চার্টার্ড লাইফ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১০:১০ পূর্বাহ্ণ |

১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল চার্টার্ড লাইফ

করপোরেট সুশাসনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানিটির প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহ।

এ সময় কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আবু আহমেদ কবির, হেড অব অডিট রাজীব রায় এবং কোম্পানি সচিব জি এম রাশেদ উপস্থিত ছিলেন।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির স্বীকৃতি এই অর্জন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com