ব্রেকিং

x

ডিআরইউ’র দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৪:১৭ অপরাহ্ণ |

ডিআরইউ’র দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

গ্রুপ বীমা চুক্তির আওতায় বুধবার (১৮ নভেম্বর) ঢাকার ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দাবির চেক হস্তান্তর করা হয়।

ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারকে মৃত্যুজনিত বীমা দাবির ৩ লাখ টাকার চেক দেয়া হয়। আরেক সদস্য রফিকুল ইসলামকে গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির ৭০ হাজার টাকার চেক দেয়া হয়। চেক দুটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com