ব্রেকিং

x

সানাউল হক খান//নিয়তি : ভাগ্য

মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ১:৩৯ অপরাহ্ণ |

সানাউল হক খান//নিয়তি : ভাগ্য

কর্মফল দিয়েছে কি চুল-পরিমাণ ছাড়

ভালোবাসা আর হিসেবের রেষারেষি
মনোযোগ দিয়ে গুনছে পাওনা তার
যৎকিঞ্চিৎ লাভ, ক্ষয়ক্ষতি খুব বেশি

ভাগ্য-ভাগ্য বলে কেঁদে-কেটে লাভ নেই
ওটা নিয়তির পৃথক সংস্করণ
প্রাত্যহিক ক্লেশে তার কোনো পাপ নেই
নিয়তিই জানে, ভাগ্য বদলের ¶মতায়ণ

এই হাতে পাপ একদা ছিলো যা পূণ্য
রদবদলের কাহিনী জানি না, খোদার কসম
প্রাপ্তিতে-প্রাপ্তিতে যোগফল থাকে শুন্য
মানুষ বোঝে না কোন্খানে সে বেশরম

কর্মফল দেয় না চুল পরিমাণ ছাড়
নিয়তির প্রতি ভাগ্য এমনই বেজার

******************

(ষাটের দশকের অন্যতম প্রধান কবি)

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com