কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লান্দি ‘সৈকত তরুণ সংঘে’র সভাপতি মোঃ মুহিবুর রহমান আকাশকে সম্প্রতি বৈদ্যশাসন একটি অনুষ্ঠানের মাধ্যমে সেরা সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করে উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগার। অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান উদার দিগন্ত’র এ্যাওয়ার্ড মোঃ মুহিবুর রহমান আকাশের হাতে তুলে দেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, টিলাগাঁও ওয়াফ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক, উদার দিগন্ত’র উপদেষ্টা জাহিদুল ইসলাম, শাহজালাল ইন্টারন্যালশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সুলতান মিয়া, কুলাউড়া ডাক পত্রিকার চীফ রিপোর্টার রাসেল আহমদ, প্রাইম ব্যাংকের অফিসার মিল্টন শর্মা, ব্রাহ্মণবাজার প্রবাসী কল্যাণ গ্রæপের উপদেষ্টা সায়েদ আহমদ সাদ, উদার দিগন্ত’র সভাপতি মোঃ মুজির উদ্দিন ও উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাম মাহমুদসহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
Development by: webnewsdesign.com