রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ |
৪:৫৬ অপরাহ্ণ |
পাশের বাড়ির ছেলেটি
চেয়ে থাকে বোকার মতো,
সকাল বলো, দুপুর বলো
সারাক্ষণই__অবিরত।
সারাক্ষণই মুখের মাঝে
ফুটিয়ে রাখে লাজুক হাসি,
সেই হাসিতে কেমন করে
আমার গলায় পড়ল ফাঁসি!
বুঝতে আমি পারিনি হায়
কখন যেন হই উদাসি,
তবুও কেন বলে না সে
ভালোবাসি,ভালোবাসি।