ব্রেকিং

x

৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন দুই ব্যাংকের

মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ১০:৪১ অপরাহ্ণ |

৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন দুই ব্যাংকের

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের ৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে। ব্যাংক ২টি হলো- মার্কেন্টাইল ব্যাংক এবং রূপালী ব্যাংক লিমিটেড। আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ড নামে ৭ বছর মেয়াদী এ বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের এ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল কমিশনের ৬৪৫তম সভায় এ বন্ড অনুমোদন করা হয়। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মার্কেন্টাইল ব্যাংক: এ ব্যাংকটির ৩০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ডের প্রস্তাব কমিশন অনুমোদন করেছে, যার মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরেন্ড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, যা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।
উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু শর্ত পতিপালন করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসাবে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড দায়িত্ব পালন করছে।
রূপালী ব্যাংক: এ ব্যাংকটির ৬০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ডের প্রস্তাব কমিশন অনুমোদন করেছে, যার মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরেন্ড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, যা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।
উল্লেখ্য, রুপালী ব্যাংক লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু শর্ত পতিপালন করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসাবে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড দায়িত্ব পালন করছে।

অর্থকাল /এসএ/খান

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com