ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের দুই ঘন্টায় ক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিভুক্ত বিমা খাতের জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার বিক্রয় করতে বিক্রেতা দেখা দিলেও ক্রেতার কোন দেখা মিলেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দুপুর ১২টার দিকে কোম্পানির ২ হাজার ৮০০টি শেয়ার ১৫ টাকায় বিক্রয় করার আবেদন থাকলেও ক্রেতার কোন দেখা পাওয়া যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৯৪ শতাংশ বা ১.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৫.৮০ টাকায় লেনদেন হয়। কোম্পানির ১টি শেয়ার মাত্র ১ বার লেনদেন হয়।
অর্থকাল /এসএ/খান
Development by: webnewsdesign.com