ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন তার স্বাস্থ্যের খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর শেখ হাসিনা মাহমুদ আব্বাসকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।
যধংরহধ-ধননধংনিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে রামাল্লাহর ইস্তিশারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাহমুদ আব্বাস। ফোনালাপে শেখ হাসিনা তার দ্রুত আরোগ্য কামনা করেন।
গত মঙ্গলবার কানে অস্ত্রপচারের পর ওই সপ্তাহে তিন দফা হাসপাতালে ভর্তি হতে হয় মাহমুদ আব্বাসকে। গতকাল হাসপাতালের এক মুখপাত্র জেরুজালেম পোস্টকে জানান, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রতিদিনই আগের চেয়ে ভালো বোধ করছেন তিনি।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com