বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ৪৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল হামিদ।
সভায় অন্যান্য পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. রফিকুল ইসলাম, কামরুল হক মাজুমদার এবং শেখ আশরাফুজ্জামান। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক এবং কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁইয়া সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
Development by: webnewsdesign.com