ব্রেকিং

x

মুস্তফা হাবীব//একটি মানুষ নক্ষত্র

রবিবার, ২৭ মে ২০১৮ | ১:০০ অপরাহ্ণ |

মুস্তফা হাবীব//একটি মানুষ নক্ষত্র

অরুণদ্যুতি, প্রভাতের সুমিষ্ট হাওয়া, পাখির কাকলি
কচি ধানপাতা কিংবা ফসলের মাঠ
তোমাকে ভেবেছিলো শান্তির কবুতর,
আমিও আশৈশবে তোমাকে সুমহান নাবিক ভেবে
বাঁশ আর কাঠের বন্দুক নিয়ে খেলেছি মুক্তিযুদ্ধের খেলা।
জলস্থল আকাশ জমিনে
বনপুষ্পে অরণ্যের ডালে
রঙধনু রঙে রঙে
প্রকৃতির নির্যাসে অঙ্কিত হলো তোমার মহিমা
আমি দেখেছি তোমাকে ভালোবেসে আজন্ম অন্ধের মতো
তিরিশ লাখ মানুষ ঝাঁপ দিয়েছিল রক্ত যমুনায়…

ঘর ছেড়ে মানুষ বাইরে গেছে
ভেসে ভেসে অবারিত স্বপ্নের ঢেউয়ে
সমুদ্র ছেপে তোমার তেজ ছড়িয়ে পড়েছে
পৃথিবীর অঙ্গে অঙ্গে অশান্ত সমীরণে
ফুলে ফুলে পাখিদের ডেরায়।

তবুও আমরা স্বাধীনতার বাতাসে স্নান করবো বলে
তোমার জন্য আগলে রেখেছি ময়ূর সিংহাসন
তুমিও শ্যামল দেশের মাটির ওপর দাঁড়িয়ে
শুনিয়েছিলে হাজার নন্দনতত্ত্ব।

অথচ একটি হলো!
তোমার জৌলুস মেনে নিতে না পেরে
শত্রুরা জালের মতো বিছিয়ে দিয়েছে ঘাতকাঁটা
তারপর!
তারপর তোমার ঘরেই কৃষ্ণপক্ষ ফেলেছে বরিশাল তাবু
আমি দেখলাম, দেখলো পৃথিবীর সব মানুষেরা
একটি মানুষ নক্ষত্রের জীবনের কিভাবে সন্ধ্যা নামে।

২৭/০৫/২০১৮

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com