ব্রেকিং

x

সীমা ইসলাম//শান্তপুকুর

সোমবার, ১১ জুন ২০১৮ | ১০:২৭ পূর্বাহ্ণ |

সীমা ইসলাম//শান্তপুকুর

চিঠি দিবে-

তাই ডাকবাক্স হয়ে দাঁড়িয়ে আছি
পেয়ে যাওয়ার পরেও প্রতীক্ষায় থাকাটাই প্রকৃত চাওয়া
আমার কোন অপেক্ষা নেই
নেই কোন বিস্বাদময়তা
কিংবা যন্ত্রনা
প্রগাঢ়তা নিয়ে প্রতীক্ষায় আছি
নীলপদ্ম তুলবো বলে
পাণ করা হলনা নীল জল
ক্লান্ত চোখে এখন শান্ত পুকুর ।

অর্থকাল/১১/০৬/২০১৮

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com