পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারের আইপিও লটারির ড্র সম্পন্ন হয়েছে। আজ ১২ ই জুন সকাল সাড়ে ১০ টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, আইইবি মিলিনায়তন, রমনা, ঢাকায় কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত এ কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীরা আবেদন করেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএসইসির ৬২২তম কমিশন সভায় এর অনুমোদন দেয়া হয়। সভায় কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারির ফল প্রকাশিত হয়েছে। কোম্পানিটির আইপিও লটারির ফল দেখতে নিচে ক্লিক করুন।
ট্রেকহোল্ডার কোড/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নং
All Eligible Investors (Pro-rata Allotment)
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খাতে খরচ করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.৭৯ টাকা । এছাড়া, বিগত তিন বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ১.৩১ টাকা।
কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তৈরি পোশাক খাতের জন্য সুতা, ইলাস্টিক, পলি, কার্টন, ফটো কার্ড, ব্যাক বোর্ড, বার কোড, হ্যাং ট্যাগ, টিস্যু পেপার, গাম টেপ ইত্যাদি উৎপাদন ও রফতানি করে। গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কারখানায় ২০১৪ সালের জুনে বাণিজ্যিক উৎপাদনে যায় তারা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com