ব্রেকিং

x

ইন্দো-বাংলা ফার্মার আইপিও আবেদনের শুরু ২২ জুলাই

মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | ৬:৩৩ অপরাহ্ণ |

ইন্দো-বাংলা ফার্মার আইপিও আবেদনের শুরু ২২ জুলাই

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ২২ জুলাই শুরু হবে এবং চলবে ২৬ জুলাই পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, গত ২৮ জুন উচ্চআদালত কোম্পানিটির আইপিও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ঋণ নিয়ে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কোম্পানির সমঝোতা হওয়ায় ব্যাংকটি রিট আবেদন তুলে নিয়েছে। দুই পক্ষের মধ্যে আর কোন বিরোধ না থাকায় উচ্চআদালত আইপিও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
এর আগে কোম্পানিটির ৪ জন পরিচালক ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বরিশালের অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয়। এতে কোম্পানির আইপিও আবেদনে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছিল।
এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬১৩ তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমেপুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে।
উত্তোলিত টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৩ টাকা।
উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইসরি লি:।

অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com