ব্রেকিং

x

মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ১০:৪২ অপরাহ্ণ |

মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্টস, অ্যাপেক্স ট্যানারি ও মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১৭ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১৯ জুন আইটিসির শেয়ার দর ছিল  ৩১ টাকা ৬০ পয়সা। ১৭ জুলাই তা ৫০ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
আর অ্যাপেক্স ট্যানারির শেয়ার দর ৩ জুলাই ছিল ১৪৪ টাকা ১০ পয়সা।  ১৭ জুলাই তা ১৮৬ টাকা ৮০ পয়সা হয়। একইভাবে মুন্নু জুটেরে শেয়ার দর ৩ জুলাই থেকে ধারাবাহিকভাবে বেড়েছে।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com