ব্রেকিং

x

রীতা আক্তার- এর কথোপকথন- চরিত্র: কুদ্দুস ও জরিনা

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮ | ১২:০৬ অপরাহ্ণ |

রীতা আক্তার- এর কথোপকথন- চরিত্র: কুদ্দুস ও জরিনা

কুদ্দুস– কিগো জরিনা, তুমি কোহানে যাইচ্ছ্যো?

জরিনা– ও মোর জালা, তুমি এহানেও আইস্যে পড়িছো কুদ্দুস ভাই।

কুদ্দুস– কি যে কওনা জরিনা, আমি ক্যান আসি বুজতি পারো না বুজি?

জরিনা– আমি বুজেএ কি করবো কও দেকি। তুমার চাইল নাই চুলো নাই, আমারে বিয়ে কইরে তুমি খাওয়াবা কি শুনি?

কুদ্দুস–জরিনা রে তুমি শুদু আমার চাইল চুলাই দেকল্যা, আমার পরানের মাজে তুমার জন্যি যে বালুবাসা রইছে তা তুমি দেইকলেনা।

জরিনা– আমি সব বুজি কুদ্দুস ভাই। আমার বাজান তুমার সাথে কহনো বিয়ে দিবিনানে বুজিছো।

কুদ্দুস — কেন দিবিনা? আমার আইজ কর্ম নাই তাতে কি?কাইল্য একখান কর্ম ঠিকই হবি, তুমি দেহে নিও জরিনা।

জরিনা– আমার পথ আইগল্যে না দাড়াইয়ে, একখান কর্ম খুজলিও তো পারো।
আমি যাই, পথ ছাড়ো দেকি, ঘরে মেলা কাম রইছে, দেরি হলি মায় ঝাটাপিটা কইরবেনে আমারে।

কুদ্দুস– আরে দাড়াও, ইডা নাও দেহি।

জরিনা — ওমা!! এতো সুন্দর মালা তুমি কোহানে পাইলে কুদ্দুস ভাই।

কুদ্দুস– কালিগঞ্জের মেলায় গিছিলাম কাইল্য সেহান তে আনিছি। তুমার পছন্দ হইছে জরিনা?

জরিনা– খুউব পছন্দ হইছে। কি সুন্দর দেকতি মালাডা।

কুদ্দুস — দ্যাও তুমারে পরায়ে দেই।

জরিনা — না না, মায়ে দেকতি পালি মেলা বকা দিবেনে।
কইল না হয় এক সময় পইরে তোমায় দেকাবানি, এ্যহন যাই।

কুদ্দুস– ঠিক আছে যাও, সবদানে যাইও কিন্তুু।

জরিনা — আইচ্ছা …

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com