রূপের যাযাবর
হে প্রিয় বাংলা তোমায় ভালোবাসি
তোমার মায়াবী রুপে আমি ভ্রমর হয়ে ঘুরি
সোনালী ঊষা হতে গোধূলি সন্ধ্যা।
শুধুই রুপের সন্ধ্যানে…
সিলেটের সবুজ টিলা হতে খুলনার সুন্দরবন
কুমিল্লার লালমাই হতে সাগরিকার নীলাচল
তেঁতুলিয়া হতে নারিকেল জিঞ্জিরা
আদিগন্ত শুধু সবুজের মেলা।
মাগো তোমার হাজার নদীর অববাহিকায়
আমি তোমার আঁচল খুঁজে পাই…
পদ্মা মেঘনার মোহনায় কী লাবন্য! কী অপূর্ব!
অনিন্দ পূর্নতা এখনো ঢের খুঁজে পাই।
তুমি দিয়েছো ঢেলে কত রূপ ছড়িয়ে ছিটিয়ে
আমাদের এই বাংলায়…
তাইতো যতই দেখি ততই লাগে ভালো
মায়াবী স্নিগ্ধ জোৎনায়…শরতের কাশফুলের নরম ছোঁয়ায়।
শীতের কুয়াশায় শিশির ভেজা পায়ে
সোনালী রৌদ্রে মনটা সজীব করে
বসন্তে কোকিলের কুহু কূজনে
বার বার প্রেমে মজি তোমারো বিহনে।
শ্রাবণের জলে ভিজে লিখেছি তোমায় ঘিরে
কত শত কবিতা শুধুই আবেগে ভেসে।
এই নিয়ে ষড়ঋতু আসে আর যায়।
আমি মজি রূপলীলায়।
তোমার সুন্দর সৃজন ধারা দেখছি অপলকে
কী অপরূপ রূপআঁচল ছড়িয়েছো বাংলায়
মিঠাপানির দেশে, সবুজের দেশে
মরণের পরেও গাংচিল কিংবা শালিকের পেখমে
ফের আসিব ফিরে
অনন্যা রূপসীর এই দেশে।
Development by: webnewsdesign.com