ব্রেকিং

x

৩৮তম বিসিএসে ২১২৯ জন নিয়োগ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ | ৬:০৮ অপরাহ্ণ |

৩৮তম বিসিএসে ২১২৯ জন নিয়োগ
ফাইল ছবি

৩৮তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২ হাজার ১২৯ জন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে হবে।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময় যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তাহলে কোনো কারণ দর্শানো এবং পিএসসির সঙ্গে পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com