ব্রেকিং

x

রেশনালাইজেশনের আওতায় আরও ৩ বাস রুট

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ |

রেশনালাইজেশনের আওতায় আরও ৩ বাস রুট
ছবি: সংগৃহীত

বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও তিনটি বাস রুট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ কথা জানানো হয়।

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com