ব্রেকিং

x

এ মাসের শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ৭:১৭ অপরাহ্ণ |

এ মাসের শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ফাইল ছবি

বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা আশা করি এই মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে এবং তখন আমরা স্কুল, কলেজ এবং অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দিতে পারব।”

রবিবার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “কোভিড-১৯ মহামারির সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও শিক্ষার্থীরা তাদের সহকর্মী ও বন্ধুদের সঙ্গে শ্রেণিকক্ষে থাকা থেকে বঞ্চিত হয়েছে। করোনভাইরাসে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।”

তিনি বলেন, “কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া যায়। সরকার সকল পর্যায়ের মানুষকে টিকাদানের আওতায় আনার ব্যবস্থা নিয়েছে।”

ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনীহা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা করোনাভাইরাসের ভয়াবহ পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে সবাইকে টিকার ডোজ নিতে আহ্বান জানান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com