ব্রেকিং

x

ইউক্রেনের বন্দিশিবির থেকে ৫ বাংলাদেশির বাঁচার আকুতি

শনিবার, ০৫ মার্চ ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ |

ইউক্রেনের বন্দিশিবির থেকে ৫ বাংলাদেশির বাঁচার আকুতি
সংগৃহীত ছবি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান থেকে বাঁচার আকুতি জানিয়ে দেশটির বন্দিশিবির থেকে একটি ভিডিও বার্তা দিয়েছে অবৈধভাবে যাওয়া পাঁচ বাংলাদেশি যুবক। ইউক্রেনের সীমান্তবর্তী একটি শহরে সেনাবাহিনীর বন্দিশিবিরে আটক রয়েছেন ওই পাঁচ যুবক। তাদের মধ্যে রিয়াদুল মালিক নামে এক যুবক ভিডিওবার্তায় তাদের উদ্ধারের আকুতি জানান। এসময় পেছনে দাঁড়িয়েছিলেন আরও চারজন। এমন একটি ভিডিও শেয়ার করেছেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও বার্তায় ওই যুবক সিলেটি ভাষায় বলেন, আমার নাম রিয়াদুল মালিক। আমার পেছনে আরও বাংলাদেশি রয়েছে। আরেক জন দরজার ওপারে দাড়িয়ে আছে। দরজার ওপারে দাড়ানোর কারণ হলো এখানে সবার ফোন নিয়ে নিয়েছে। এই ফোনটা আমার লুকিয়ে রেখেছি। আমরা যে ক্যাম্পে আছি এখানে অনেক আর্মি আছে। রাশিয়ার আর্মিরা বোম ফেলতেছে শুধু আর্মি ক্যাম্প দেখে দেখে। আমরা এথানে অনেক আতঙ্কে আছি। তিনি আরো বলেন এখোনে প্রায় একশ’র ওপরে মানুষ রয়েছে। আমাদের জিম্মি করে রেখেছে। রাত হলে আমরা বোমা এবং গুলির শব্দ শুনতে পাই। লাইট বন্ধ করে দেয়। অনেক ভয় করে।

তিনি আরও বলেন, একটা রুমে যেখানে আমরা ৩-৪ জন মানুষ থাকি সেখানে ১০ জন মানুষ রেখেছে। আমাদের মারধর করে। আমি একটি ভিডিও শেয়ার করেছি- আমাদের অনেক মারতেছে। ইউক্রেনে অন্য সব ক্যাম্প রাশিয়া বোম দিয়ে উড়িয়ে ফেলছে। এই ক্যাম্পটি শুধু আছে। আমরা জানি না আমাদের লাইফের নিশ্চয়তা কতটুকু আছে। আমি আকুল আবেদন জানাচ্ছি- আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। আমাদের লাইফের এক মিনিটের নিশ্চয়তা নেই। আমাদের অপরাধ এইটুকু- আমরা ইলিগেলি বর্ডার ক্রস করেছি।

আমার এখানে ১৫ মাস হয়ে গেছে। অন্য ক্যাম্প থেকে মানুষ ছেড়ে দিছে। কিন্তু ওরা আমাদের ছাড়তেছে না। আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে কানেক্ট করতে পারছি না। বেলারুশ থেকে আমরা ৬০ কিলোমিটার দূরে আছি। যে কোন সময় যে কোনকিছু হতে পারে। আমাদের আকুল আবেদন- আমাদের এখান থেকে উদ্ধার করেন। আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে। এখানে বিভিন্ন দেশে একশ’ জনের বেশি মানুষ আছে। এখানে নারী-শিশুও আছে। কিন্তু ওরা কাউকে ছাড়ছে না। আমাদের আকুল আবেদন- আমাদের এখান থেকে উদ্ধার করেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com