ব্রেকিং

x

মায়ের মমতায় দেশ চালালে জনগণ অবশ্যই সমর্থন দিবে

বুধবার, ০৯ মার্চ ২০২২ | ১২:৫০ পূর্বাহ্ণ |

মায়ের মমতায় দেশ চালালে জনগণ অবশ্যই সমর্থন দিবে
ফাইল ছবি

মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করলে অবশ্যই জনগণের সমর্থন পাওয়া যায় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নারীরা শুধুমাত্র নারীই নন, নারীরা একই সঙ্গে মা। আপনি যদি মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে সমর্থন দিবে।’ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপো-২০২০ এর দুবাই প্রদর্শনী কেন্দ্রের সাউথ হলে নারীদের ভবিষ্যৎ পুর্ননির্ধারণ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের সমর্থন ও আস্থা অর্জন করতে পেরেছেন, যা উনার মূল শক্তি। ‘জনগণ অনুধাবন করেছে আমি যদি থাকি, তারা অবশ্যই উপকার ভোগ করবেন।’ এ সময় চলার পথ সহজ ছিল না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, তার বাবা, মা, তিন ভাই, ভাতৃবধূসহ পরিবারের সদস্যরা ঘাতকদের হাতে নিহত হয়েছেন। দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে তিনি এবং তার ছোট বোন প্রাণে বেঁচে যান।

‘পরিবারসহ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দীর্ঘ নির্বাসিত জীবন শেষে যখন তিনি দেশে ফিরে আসেন তখন তার পরিবারের খুনিরা এবং যুদ্ধাপরাধীরা ক্ষমতায় ছিল। সুতরাং আমরা চলার পথ খুব সহজ ছিল না।’

২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নিজেও বার বার হত্যা চেষ্টার মুখোমুখি হওয়ার পাশাপাশি অপপ্রচারের শিকার হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এগুলোকে পরোয়া করিনি। আমি চিন্তা করেছি আমাকে জনগণের জন্য কাজ করতে হবে। সরকার পরিচালনায় এবং রাজনীতিতে পুরুষ সহকর্মীদের ভূমিকার প্রশংসা করে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আমি অবশ্যই তাদের প্রশংসা করি। তারা আমাকে সহযোগিতা করেছে।

নারী দিবসের এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. আনোয়ার বিন মোহাম্মদ গারগাশ, দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি, জাতিসংঘের পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো- আইওয়েলা, কার্টটিয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাইলি ভিগনেরন প্রমুখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com