ব্রেকিং

x

২৮ মার্চের হরতালে বাস চলবে

রবিবার, ২৭ মার্চ ২০২২ | ১০:৩৬ পূর্বাহ্ণ |

২৮ মার্চের হরতালে বাস চলবে
ফাইল ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৬ মার্চ) সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে মালিক-শ্রমিকদের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অযৌক্তিক ও খোঁড়া যুক্তিতে ডাকা হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করেন না। এ জন্য হরতাল উপেক্ষা করে আগামী ২৮ মার্চ (সোমবার) রাজধানীর অভ্যন্তরীণ সড়ক এবং দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com